ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও-এর একটি চৌকস দল গত ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাতে রানীশংকৈল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো— ১. মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- মৃত ইউসুফ আলি ২. মোছাঃ সীমা বেগম (৩২), স্বামী- মোঃ সনিবুল্লা @সালাম, উভয় সাং- কোচল, থানা- রানীশংকৈল, জেলা- ঠাকুরগাঁও। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে তাদের হেফাজত থেকে ০৬ (ছয়)টি স্বর্ণের সদৃশ সোনালি রঙের মূর্তি, ০৫ (পাঁচ) টি পুরাতন কয়েন (কথিত কাঁচা কয়েন) ও ০১ (এক) টি পিতলের সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মূল্যবান স্বর্ণের মূর্তি ও পুরাতন মূল্যবান কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ধরনের প্রতারণার মাধ্যমে তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। থানার রেকর্ড পর্যালোচনায় গ্রেপ্তারকৃত এক আসামির বিরুদ্ধে পূর্বেও একই ধরনের অপরাধে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং এ প্রতারক চক্রের কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। মূল্যবান মূর্তি, কয়েন বা গুপ্তধনের লোভনীয় প্রলোভনে বিশ্বাস করে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকলে কিংবা এ ধরনের প্রতারণা-সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে নিকটস্থ থানা-পুলিশকে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সংঘবদ্ধ প্রতারক চক্রের ০২(দুই) সদস্য গ্রেফতার, প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার”
-
মো মতিউর রহমান রানীশংকৈল - আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ




















