ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে ইউএনও, শিক্ষায় ইতিবাচক পরিবর্তন: তারাগঞ্জে প্রশংসিত প্রশাসনিক উদ্যোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের কার্যক্রমে উপজেলার শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে।
শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্প্রতি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। দাপ্তরিক পরিদর্শনের পাশাপাশি তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পাঠদান, প্রশ্নোত্তর পর্ব এবং তাদের শেখার অগ্রগতি মূল্যায়ন করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
সম্প্রতি বরাতী উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনওর এমন ব্যতিক্রমী কার্যক্রম শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক অভিভাবক মনে করছেন, প্রশাসনের এমন প্রত্যক্ষ সম্পৃক্ততা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করে তুলবে।
শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করছেন ইউএনও। একই সঙ্গে শিক্ষকদের আরও আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পরিচ্ছন্নতা, পাঠদানের মান, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশও পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতা বাড়াতেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, “প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক। আনন্দময় শিক্ষা, শিক্ষকদের জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ তদারকি ধারাবাহিকভাবে চলবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান বলেন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো সম্ভব। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান বলেন, প্রশাসনের নিয়মিত তদারকি প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার গুণগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে তারাগঞ্জে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শ্রেণিকক্ষে ইউএনও, শিক্ষায় ইতিবাচক পরিবর্তন: তারাগঞ্জে প্রশংসিত প্রশাসনিক উদ্যোগ

আপডেট সময় : ০৭:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬