সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের ১০ জুলাই ২০২৬ রোজ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় মার্কেট প্রাঙ্গনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মার্কেট কমিটির উপদেষ্টা রুমেল খান, সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন হিমু, অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ জাকির।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















