এতে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পরছে একের পর এক চুরি ছিনতাই ও প্রতারণার ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে তারা ঘটনার তদন্ত করছে তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোন উন্নতি হয়নি সর্বশেষ রোববার ১২ জুলাই দিবাগত রাতে ষ্টেশন রোডের খাতুন ম্যানসনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চেরেরা তালা ভেঙে সিমান্ত প্লাস পয়েন্ট, সারধা টেলিকম ও আইডল ফ্যাশনের নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল চুরি করে নিয়ে যায় বিলে দাবি করেছেন দোকন মালিকরা এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন কে ফোন দিলে নাম্বারটি বন্ধ দেখায়।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















