ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি চালুর দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় ‘সাধারণ যাত্রী’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এবং সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামানসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক উপজেলা। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে কোনো যাত্রাবিরতি না থাকায় এ অঞ্চলের সাধারণ যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা বলেন, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ কিংবা সিলেটমুখী যাত্রীদের অনেক সময় বিকল্প পরিবহন ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এ সমস্যা আরও বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, শ্রীমঙ্গল ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জনপদ। এ উপজেলার বিপুলসংখ্যক মানুষের হবিগঞ্জ ও সিলেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই রুটের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে যাত্রাবিরতি থাকা যাত্রীদের যৌক্তিক অধিকার। এতে একদিকে যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে আন্তঃজেলা যোগাযোগব্যবস্থাও আরও সহজ ও গতিশীল হবে।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন কর্তৃপক্ষের প্রতি দ্রুত শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি চালুর দাবি জানান। একই সঙ্গে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে শ্রীমঙ্গলের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬