শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সময় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ আলহাজ্ব মুজিবুর রহমান বলেন মাদকের বিরুদ্ধে সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।এবং আমাদের
যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, এবং খেলোয়াড়, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে সবাই মিলে জনকল্যাণমূলক ও ক্রীড়াবান্ধব কার্যক্রমের মাধ্যমে এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে সকল নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার আশা ব্যক্ত করেন।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















