শেরপুরের শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে শেরপুর ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযানের জন্য নোয়া মাইক্রোবাস নিয়ে শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভারেরা বাজার সংলগ্ন শ্রীবরদী-শেরপুর সড়কে শ্রীবরদী থেকে আসা একটি সিএনজি ডিবি পুলিশের গাড়ির সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পরে গেলে ডিবি পুলিশের ৮ সদস্য গুরুতর আহত হন।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে
মোঃ মোক্তার হোসাইন মুক্তা স্টাফ রিপোটার 



















