গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
সভায় সাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে প্রতিটি হাসপাতালে লেবার রুম স্থাপন নিশ্চিত করা এবং প্রতি দশ বেডের হাসপাতালের জন্য দৈনিক তিনজন করে ডিউটি ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে আলোচনা হয়। এসময় উপস্থিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ এবং তাদের নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন অসুবিধা ও পরামর্শ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ উপজেলার স্বাস্থ্য সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল হোসেন, সহকারী সার্জন ডা. বিজন মালাকার, হেলথ ইনস্পেক্টর জাহানারা শবনম।
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে বেসরকারি হাসপাতাল মালিকদের মতবিনিময় সভাশ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে বেসরকারি হাসপাতাল মালিকদের মতবিনিময় সভা
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 17
জনপ্রিয় সংবাদ




















