ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আগামী ২৮ জুন ২০২৬ খ্রি. পালিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড় প্রমুখ, এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগ, শ্রীপুর, মাগুরার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের সার্বিক পরিকল্পনা, লক্ষ্য ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন বলেন, আগামী ২৮ ই জুন সারাদেশের ন্যায় শ্রীপুরেও ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ১৯৩ টি কেন্দ্রে দিনব্যাপী আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বাড়িতে এই বয়সী শিশু রয়েছে সকলেই৷ আগামী ২৮ জুন রবিবারে আপনাদের নিকটস্থ টিকা কেন্দ্রে এসে বাচ্চাদের ‘ভিটামিন-এ’ ক্যাপসূল খাওয়াবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬