পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইং ০৬-০৭-২০২৬ খ্রি. রাত ১২.৪৫ ঘটিকার সময় শ্রীনগর থানাধীন দামলা এলাকা হতে পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ সামির শেখ (২২), পিতা- আলমগীর শেখ, সাং-দামলা কাজী অফিস, ২। মোঃ শরীফ মীর (২৫), পিতা-স্বপন মীর, সাং-দামলা, ৩।রফিকুল ইসলাম (৩৫), পিতা-ওয়াহিদুজ্জামান, সাং-জসুরগাঁও, এবং ৪। ফিরোজ (৪৫), পিতা-মৃত হায়দার দেওয়ান, সাং-শ্যামসিদ্দি, সর্বথানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জদের গ্রেফতার করে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ বাদী রিটন মিয়া জানান, ইং ২৮-০৫-২০২৬ তারিখ হতে ০৫-০৭-২০২৬ তারিখের মধ্যে যেকোন সময় তার মালিক জনৈক জাকিয়া কামাল মুন এর বাড়ি হতে অনুমান ৩,৫২,০০০/-টাকার মালামাল চুরি হয়। এজাহার প্রাপ্তির পর শ্রীনগর থানার এসআই/রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ উপরোক্ত আসামীদের গ্রেফতার করে এবং নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ
১। ০১ টি IPS ব্যাটারি
২। ০১ টি IPS মেশিন
৩। ০২ টি ফ্যান
৪। ০১ টি প্রজেক্টর
উদ্ধারকিত আলামতে আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















