আমাদের প্রিয় বিদ্যাপীঠ, বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর পরম শ্রদ্ধেয় শিক্ষক (জীববিজ্ঞান) জনাব মাখন লাল মিস্ত্রি স্যারের একটি দীর্ঘ, গৌরবময় এবং স্নেহমাখা অধ্যায়ের সমাপনান্তে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে যিনি তাঁর মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে আমাদের শিক্ষার্থীদের জীবন গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, সেই প্রিয় শিক্ষককে সম্মান জানাতে আমরা সবাই সমবেত হব।
অনুষ্ঠানের বিবরণ:
তারিখ: ২৩/০৭/২০২৬ খ্রিস্টাব্দ (রোজ বৃহস্পতিবার)
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বিদ্যালয় মিলনায়তন
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বিদ্যালয়ের সকল শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের এই আয়োজনকে অর্থবহ করে তুলবে।
আসুন, আমাদের প্রিয় শিক্ষককে তাঁর এই বিশেষ দিনে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করি। স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় অবসর জীবন কামনা করি।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক,
বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মঠবাড়িয়া (পিরোজপুর) 



















