ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য থেকে সফলতার শিখরে নরসিংদীর গর্ব জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

অনলাইন দুনিয়ায় নিজের মেধা আর পরিশ্রমের স্বাক্ষর রেখে চলেছেন নরসিংদী জেলার তরুণ জে কে শান্ত। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এক পরিচিত ও জনপ্রিয় নাম। সাধারণ অবস্থান থেকে উঠে এসে আজ তিনি লাখো মানুষের ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন, যা পুরো নরসিংদী জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।১৯৯৯ সালের ৭ই জুলাই নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন জে কে শান্ত। ছোটবেলা থেকেই নতুন কিছু করার ইচ্ছা ছিল তাঁর। সেই লক্ষ্য থেকেই ২০১৮ সালে তিনি অনলাইনের দুনিয়ায় পা রাখেন। শুরুতে ‘লাইকি’ (Likee) প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পথচলা শুরু করেন শান্ত। প্রথম দিকে নানা প্রতিকূলতা থাকলেও তাঁর সৃজনশীল উপস্থাপনা খুব দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে নিজের মেধা ও অনন্য শৈলীর মাধ্যমে তিনি অর্জন করেন বিপুল জনপ্রিয়তা।লাইকিতে সফলতার পর জে কে শান্ত ফেসবুকের দুনিয়ায় নিয়মিত ভিডিও তৈরি শুরু করেন। তাঁর বিনোদনমূলক এবং বাস্তবসম্মত কন্টেন্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালে তাঁর জনপ্রিয়তা এক অভাবনীয় উচ্চতায় পৌঁছায়। বর্তমানে তিনি একজন অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।
জে কে শান্তর ভিডিওগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলোর সরলতা। তাঁর অধিকাংশ ভিডিওর মূল বিষয়বস্তু গড়ে ওঠে আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। আর এই কারণেই তাঁর ভিডিওগুলো ছোট-বড়, তরুণ-বৃদ্ধ সব বয়সীদের কাছে সমানভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
“মানুষের ভালোবাসা ও নিজের পরিশ্রমই আজকের এই সফলতার মূল চাবিকাঠি।অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে বেছে নিয়ে জে কে শান্ত আজ স্বাবলম্বী। জানা গেছে, অনলাইন থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি সম্প্রতি নিজের পছন্দের একটি গাড়িও কিনেছেন। তাঁর এই অর্জন তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে, সততা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ইতিবাচকভাবে ব্যবহার করে সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
নরসিংদীর এই কৃতি সন্তান তাঁর কাজের মাধ্যমে শুধু নিজেই এগিয়ে যাচ্ছেন না, বরং নিজ জেলাকেও অনন্য মর্যাদায় ভূষিত করছেন। ভক্তদের প্রত্যাশা, জে কে শান্তর এই জয়যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শূন্য থেকে সফলতার শিখরে নরসিংদীর গর্ব জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬