ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে টায়ার পুড়িয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) কালীগঞ্জ উপজেলার উত্তর সোম এলাকায় অবস্থিত ইউরিনকো বাংলাদেশ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ও ১৫(১) ধারা অনুযায়ী একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন, রিসার্চ অফিসার, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন আল আমিন।
পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬