ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিলা নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকায় শিলা নদীতে ভেসে থাকা অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) পাগলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়,লাশটি গত শনিবার থেকে নদীতে ভাসছিল। ফটোয়ার টেক গ্রামের লোকজন শিলা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,খবর দেওয়ার পরও দীর্ঘ সময় লাশটি উদ্ধার করা হয়নি। পরে আজ রোববার (১২ জুলাই)পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘দুই দিন ধরে লাশটি নদীতে ভাসছে। পুলিশকে জানালও উদ্ধার করতে আসেনি।আজ দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। ‘

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আমিনুল ইসলাম বলেন, নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, লাশটি ১৪/১৫ দিন আগের পঁচে গেছে, পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে,উনারা আসলে তদন্ত করার পর সনাক্ত করা যাবে লাশের পরিচয়।
পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিলা নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬