সাংবাদিক রাশেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে কখনোই আমার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করে নাই। যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদেরকে সবাই চেনে। রাশেদ বিগত সময়ে জেলা বিএনপির দুর্দিনে কাজ করেছে এখনও করছে। ফেসবুকে এক পেজ থেকে আমাকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এসব কথা জানান কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।এর আগে বুধবার সকালে ‘ন্যাশনালিস্ট কুড়িগ্রাম’ নামীয় ফেসবুক আইডি থেকে প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল ওয়ানের কুড়িগ্রাম প্রতিবেদক রাশিদুল ইসলাম রাশেদ সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপিকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়।এ বিষয়ে সাংবাদিক রাশিদুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ভাই কিংবা জেলা বিএনপিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো সংবাদ কখনও পরিবেশন করি নাই। বরং যারা আমাকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছে তারা নিজেরাই একই ফেসবুক আইডি থেকে একাধিকবার জেলা বিএনপির আহ্বায়ককে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করেছে। ধারণা করছি কুড়িগ্রাম সদর হাসপাতালের স্টাফদের নানা অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ করায় একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে।
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তামজিদ হাসান তুরাগ বলেন, একটি চক্র এই পেজটির মাধ্যমে এর আগেও সাংবাদিকদের মানহানির চেষ্টা করা হয়েছে। থানায় জিডিও করা হয়েছে।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, যারাই কুড়িগ্রামকে নিয়ে ভালো কিছু করতে চায় এরা তাদের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এসব পেজের নেপথ্য পরিচালকদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার 



















