আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-পর্যালোচনা। এ আলোচনায় অন্যতম আলোচিত নাম মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট সুজাউদ্দিন বুলবুল।
দীর্ঘদিন ধরে রাজনীতি, আইন পেশা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শিবালয় উপজেলার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর সততা, নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসেবামূলক কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় সচেতন মহলের অভিমত, শিবালয়ের উন্নয়নকে আরও গতিশীল করতে একজন শিক্ষিত, সৎ, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই অনেকেই অ্যাডভোকেট সুজাউদ্দিন বুলবুলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। তাদের বিশ্বাস, জনগণের প্রত্যাশা ও উন্নয়নের চাহিদাকে গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুব উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান সময়ে শিবালয় উপজেলায় পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক সক্ষমতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব দিক বিবেচনায় অ্যাডভোকেট সুজাউদ্দিন বুলবুলের নাম সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিবালয়ের রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি উন্নয়নমুখী, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশাও প্রকাশ করছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেই প্রত্যাশার আলোচনায় উল্লেখযোগ্যভাবে স্থান করে নিয়েছেন অ্যাডভোকেট সুজাউদ্দিন বুলবুল।
স্টাফ রিপোর্টার | মানিকগঞ্জ 