ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার বৃক্ষের চারা বিতরণ

সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার আলিয়ারহাট রোকেয়া ছাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আ. হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং নির্মল পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকহারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আজকের রোপণ করা একটি চারা আগামী দিনে পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মোট ৬ হাজার বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সবুজায়ন কার্যক্রম গতিশীল হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবগঞ্জে ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় : ০২:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬