শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে,গফরগাঁয়ে উপজেলার সকল স্কুল-কলেজও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতি: মোহাম্মদ আলা উদ্দিন, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান বক্তা : এস.এম মমতাজ উদ্দিন, সভাপতি জেলা শিক্ষক সমিতি-ময়মনসিংহ।
বিশেষ অতিথি : এন.এম.আবদুল্লাহ আল.মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা -গফরগাঁও,
বিশেষ অতিথি : মোঃ মোস্তফা কামাল -মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গফরগাঁও উপজেলা।
গফরগাঁয়ে শিক্ষা স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্হা, সন্ত্রাস,দূর্ণীতি, জুয়া,মাদক মুক্ত করার অঙ্গিকার দিয়েই আমি আমার নির্বাচন কার্যক্রম শুরু করেছিলাম আপনাদের সহযোগিতায় গফরগাঁও কে নতুন করে সাজাতে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমি কাজ শুরু করে দিয়েছি। ১৭ বছরে গফরগাঁয়ে শিক্ষার মান ধ্বংস হয়ে গেছে, আজকে আমি এমন একটা সভায় দাড়িয়ে কথা বলছি আপনারা শিক্ষক সমাজ সুস্হ শিক্ষা ব্যবস্হা তৈরী করার দক্ষ কারিগর আপনারাই অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন ভঙ্গুর গফরগাঁও টাকে নতুন করে বিনির্মান করি। আমি বিশ্বাস রাখি আপনারাই পারবেন একটি সভ্য সমাজ ব্যবস্হা গড়ে তুলতে, আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মাঝে – আমীর সালমান রনি,সহকারী ভূমি কমিশনার গফরগাঁও উপজেলা
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও - ময়মনসিংহ 



















