ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে চাঁদপুর সদরের মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশকে আরও কার্যকর ও সুন্দর করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষার মানোন্নয়নে মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬