ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার বাদ মাগরিব বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামাতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
​”শিক্ষকরা হলেন সমাজের আলোর দিশারী। একটি সুশিক্ষিত ও আলোকিত জাতি গঠনে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
​এ সময় তিনি বিদ্যালয়টির শিক্ষার মান বাড়াতে একটি নতুন ভবন নির্মাণ এবং দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য সুসংগত বসার ব্যবস্থা করে দেওয়ার আশু প্রতিশ্রুতি দেন।
​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুর রহমান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​মোতাহার হোসেন সুফি শাহ — সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।
​সাদেকুল ইসলাম — সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
​তৌফিকুর রহমান শাহ চৌধুরী — সদস্য, উপজেলা বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান, তেঁতুলিয়া ইউনিয়ন।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা শামসি।
​সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি, ঝরে পড়া রোধ এবং সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষার মানোন্নয়নে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬