ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

নরসিংদী – ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন –আজকের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা একদিন বড় হবে দেশের নেতৃত্ব দিবে। দেশের কল্যাণে তারা অবদান রাখবে। ফলে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে গড়তে তুলতে হবে। তাই অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আজকের মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কোন কাজে আসবে না।

তিনি গতকাল শুক্রবার (৭ জুলাই) ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, শিবপুর উপজেলায় ২০২৫ সালের সর্বমোট ১৭৪জন বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে ট্যালেন্টপুল সরকারি ৫৮, বেসরকারি ১১, সাধারণ বৃত্তি সরকারি ৮৮জন, বেসরকারি ১৭জন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

আপডেট সময় : ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬