ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহমাহমুদপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এ সময় মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশ ও র‍্যালি আয়োজনে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

আয়োজক ও স্বেচ্ছাসেবীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

মাদকবিরোধী এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়নসহ পুরো চাঁদপুরকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শাহমাহমুদপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬