ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সাড়াতলা বাজার-ফুলসরগামী সড়কের একটি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) ও মো. জুয়েল হোসেন (২৫)-কে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ৪০টি করে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আটক শফিকুল ইসলাম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে এবং জুয়েল হোসেন একই উপজেলার সালতা গ্রামের মো. আকবর আলীর ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬