ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ফজলে রাব্বানী চৌধুরী।

‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আরিফুর রহমান শান্তের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক ইউএনও মো. নাহিদ হোসেন দায়িত্ব ছাড়ার পর গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

‎মো. ফজলে রাব্বানী চৌধুরী এর আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রথমে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন পান। পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজারের রামু উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শায়েস্তাগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

‎তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
‎দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎নবাগত ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান

আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬