ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ট্রাক–পিকআপ–সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) শায়েস্তাগঞ্জ সুতাং ব্রিজ এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাউসার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় পড়ে। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক কাউসার মিয়া ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি নিচু এলাকায় পড়ে যায়। এতে ট্রাকে থাকা ও আশপাশের আরও দুইজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শায়েস্তাগঞ্জে ট্রাক–পিকআপ–সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আপডেট সময় : ০১:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬