ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শামলাপুর ঢালারমুখে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার: সামাজিক উদ্যােগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী

সম্প্রতি অতিবৃষ্টির কারণে শামলাপুর ঢালারমুখ লামনির নিচের প্রধান সড়কটি ভেঙে গিয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
​জনভোগান্তি দূর করতে প্রশাসনিক বা সরকারি অর্থায়নের অপেক্ষায় না থেকে এগিয়ে এসেছে স্থানীয় সামাজিক সংগঠন “ঢালারমুখ মাদক নির্মূল কমিটি”। শামলাপুর উত্তর ঘোনাপাড়ার এই সংগঠনটি নিজেদের তহবিল ও ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার কাজ শুরু করেছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, কমিটির স্বেচ্ছাসেবক ও সদস্যরা সড়কটি চলাচলের যোগ্য করে তুলতে দিনরাত নিরলস পরিশ্রম করছেন। তাদের এই উদ্যোগের ফলে খুব দ্রুতই এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
​সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই মানবিক ও মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর মতে, “ঢালারমুখ মাদক নির্মূল কমিটি” শুধু মাদকের বিরুদ্ধেই সোচ্চার নয়, বরং এলাকার যে কোনো দুর্যোগ ও প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সবসময় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শামলাপুর ঢালারমুখে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার: সামাজিক উদ্যােগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী

আপডেট সময় : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬