ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শামলাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সবুজায়নে চেয়ারম্যান খোকন সিকদারের প্রশংসনীয় উদ্যোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার। তাঁর ব্যক্তিগত ও পরিষদীয় আন্তরিকতায় সম্প্রতি বিদ্যালয়ের পুরো মাঠে মনোরম ঘাস রোপণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠটি অনুপযোগী থাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চায় ব্যাঘাত ঘটছিল। চেয়ারম্যান খোকন সিকদারের উদ্যোগে রোপণ করা সবুজ ঘাসে মাঠটি নতুন রূপ ফিরে পেয়েছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি করেছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার পরিবেশ অত্যন্ত জরুরি। শিক্ষার প্রসারে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে চেয়ারম্যানের এই সুদৃক ও শিক্ষাবান্ধব পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
এ বিষয়ে স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমজাদ হোসেন খোকন সিকদারের এই বিশেষ নজর ও সহযোগিতা এলাকার শিক্ষা খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শামলাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সবুজায়নে চেয়ারম্যান খোকন সিকদারের প্রশংসনীয় উদ্যোগ

আপডেট সময় : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬