ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘শনিবার ছুটি, পরীক্ষা নেই’ ভেবে কেন্দ্রে যাননি শাহনাজ; আধা ঘণ্টা আগে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি!

'শনিবার ছুটি, পরীক্ষা নেই' ভেবে কেন্দ্রে যাননি শাহনাজ; আধা ঘণ্টা আগে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি!

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেই ভেবে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পেরে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না মোসা: শাহনাজ খাতুন নামে এক শিক্ষার্থী। পরে ভুল বুঝতে পেরে দ্রুত কেন্দ্রে গেলেও সময় পার হয়ে যাওয়ার কারণে তাকে আর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি।

শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহনাজ খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী আজ শনিবার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা ছিল।

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ। তিনি বলেন, “শনিবার যেহেতু সরকারি ছুটি, তাই আমি ভেবেছিলাম আজ পরীক্ষা নেই। কিন্তু পরবর্তীতে জানতে পারি পরীক্ষা আছে। তাড়াহুড়ো করে আসার পরও দেরি হয়ে যাওয়ার কারণে আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।”

নিজের ভুল স্বীকার করে অসহায় এই শিক্ষার্থী আরও বলেন, “আমি রুটিন ভালোভাবে দেখিনি। এটা আমার দেখা উচিত ছিল। কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে, আমাকে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।”

এই বিষয়ে কথা বলার জন্য পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা একজন শিক্ষক জানান, শাহনাজ খাতুন পরীক্ষা শেষ হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে কেন্দ্রে এসেছিলেন। নিয়মানুযায়ী এত দেরিতে আসায় তাকে আর পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব হয়নি।

সামান্য এক ভুলের কারণে শাহনাজের এই পরীক্ষা দিতে না পারার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই নিয়মের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে তার জন্য কোনো বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‘শনিবার ছুটি, পরীক্ষা নেই’ ভেবে কেন্দ্রে যাননি শাহনাজ; আধা ঘণ্টা আগে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি!

আপডেট সময় : ০৩:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬