সম্প্রতি লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দর থেকে পণ্য বহনের একমাত্র ৫০ কিলোমিটার দৈর্ঘের মহা সড়কেরএখন বেহাল দশা খাল খন্দে ভড়ে গেছে।যান বাহন চলাচলে অনুপযোগি হলেও শত দুর্ভোগের মধ্যেও উক্ত বুড়িমারী স্থল বন্দর থেকে প্রতিনিয়ত নেপাল,ভুটান,ভারত থেকে আমদানি কৃত ফলমুল পাথর,সহ বিভিন্ পণ্যের হাজার হাজার পণ্য বাহী ট্রাক সহ ভারী যান বাহন ও দুর পাল্লার যাত্রীবাহী অর্ধ শতাধিক কোচ ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী সহ দেশের অভ্যন্তরে দিবা রাত্রী চলাচল করছে। অবিশ্বাষ্য হলেও সত্য যে জেলার ৫ টি উপজেলা বাসীকে দেশের রাজধানী ও সকল সিটি শহর এবং দেশের অভ্যন্তরে সড়ক পথে যোগাযোগের জন্য একমাত্র ভরসা এই মহা সড়কটি,জেলা সদর থেকে বুড়িমারী স্থল বন্দর নো ম্যান্স ল্যান্ড পর্যন্ত প্রায় শত কিলোমিটার দুরুত্বের,অন্য আরকোন বাইপাশ সড়ক না থাকায় এই মহা সড়কটি দিয়ে দিবা রাত্রী ছোট বড় হাজার হাজার প্রকার ভেদ যান বাহন চলাচল করে আসছে।পরিতাপের বিষয় বুড়িমারী স্থল বন্দর থেকে সরকার বাৎসরীক দেড় / দুই কোটি টাকা রাজস্ব আদায় করলেও সড়কটি সংস্কার কিংবা উন্নয়ন করার জন্য হাই ওয়ে সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের মাথা ব্যথা নেই কারো।এক দিকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি,অপর দিকে জন সাধারন সহ যান বাহন চলাচলে দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আশু প্রয়োজন।
লালমনিরহাট বুড়িমারী মহা সড়কের বেহাল দশা যান বাহন চলাচলে দুর্ভোগ চরমে দেখার কেউ নেই।
-
মোঃ কাজী আলতাব হোসেনঃ - আপডেট সময় : ০১:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 62
জনপ্রিয় সংবাদ




















