ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৯০ জন ওমরাহযাত্রীকে ওমরাহ পালনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

‎লালমনিরহাটে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক ৯০ জন হজযাত্রীকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা এলজিইডি হলরুমে ‘আল আকসা হজ অফিস’র আয়োজনে এবং হজ যাত্রী হাজি কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার বাস্তবায়নে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

‎​প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আল আকসা হজ অফিসের জেলা ডাইরেক্টর আলহাজ্ব মো. এমদাদুল হক সাদ্দাম। তিনি ওমরাহযাত্রীদের পবিত্র ওমরাহ পালনের বিভিন্ন নিয়মকানুন, ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ করা এবং হজের সার্বিক করণীয় ও বর্জনীয় বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

‎​আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর এই ৯০ জন সৌভাগ্যবান ওমরাহযাত্রী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করবেন। যাত্রার আগে যেন প্রতিটি যাত্রী সঠিকভাবে ওমরাহর বিধিবিধান পালন করতে পারেন, মূলত সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎​প্রশিক্ষণ শেষে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি আসন্ন ওমরাহযাত্রীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাদের সফর যেন নিরাপদ ও কবুল হয়, সেই প্রার্থনা করে বিশেষ দোয়া করা হয়।

‎এ সময় অংশগ্রহণকারী ওমরাহযাত্রীরা এমন সময়োপযোগী ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে ৯০ জন ওমরাহযাত্রীকে ওমরাহ পালনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান

আপডেট সময় : ০৩:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬