ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে রাতের আঁধারে বসতবাড়ির গাছপালা নিধন: ৯৩ হাজার টাকার ক্ষতির অভিযোগ

​লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাতের আঁধারে এক নারীর বসতবাড়ির গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্ত্রী তাহমিনা আফরোজ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী তাহমিনা আফরোজ জানান, তিনি বর্তমানে লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের টিউমলপাড়ায় বসবাস করেন। তার পৈতৃক ভিটা মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার বাড়িটি ফারুক হোসেন নামে একজন কেয়ারটেকার দেখাশোনা করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে কেয়ারটেকার খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ৯ জুলাই সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির সীমানায় থাকা ২৫টি সুপারি গাছ, ১০টি পেঁপে গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা অবস্থায় পড়ে আছে।

​ভুক্তভোগী তাহমিনা আফরোজের দাবি, এই ধ্বংসযজ্ঞের ফলে তার প্রায় ৯৩ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ২৫টি সুপারি গাছের মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা, ১০টি পেঁপে গাছের মূল্য ১০ হাজার টাকা এবং অন্যান্য গাছের মূল্য ৮ হাজার টাকা।

​ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বুধবার (৯ জুলাই) তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগপত্র জমা দেন।

​স্থানীয় বাসিন্দাদের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসার জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে রাতের আঁধারে বসতবাড়ির গাছপালা নিধন: ৯৩ হাজার টাকার ক্ষতির অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬