ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নিখোঁজ গৃহবধূ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

গত ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সকাল ১১টার মধ্যে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অফিস ভবনের ভেতর থেকে মোছাঃ দুলালী খাতুন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। বর্তমানে তার খোঁজে পরিবারের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নিখোঁজ নারীর স্বামী মোঃ তাজ উদ্দিন জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ নন। ঘটনার দিন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য না পাওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি মোছাঃ দুলালী খাতুনের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৭৭৭-৮৩৯১৫২ অথবা ০১৭৮০-৫৩৬০৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ নারীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে নিখোঁজ গৃহবধূ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬