ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ডিবির বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 66

লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রাম থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পূর্ব নওদাবাস গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছাঃ সাথী (২৭), স্বামী: মোঃ রায়হান মিয়া, সাং- পূর্ব নওদাবাস, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট; হাফিজুর রহমান ওরফে হেফজার (২১), পিতা: খাইরুল বাসার, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-ডি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার; এবং মোঃ খোদাইমুল ইসলাম নয়ন (২০), পিতা: মোঃ আব্দুস সাত্তার, সাং- বকুলাকান্দি, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর।

পুলিশ জানায়, তিনজনকে প্রথম আসামি মোছাঃ সাথীর বসতবাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে ডিবির বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬