উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে লালমনিরহাট সদর উপজেলার এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হলো “মরহুম সাকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) ২০২৬” অংশগ্রহণ করেছে মারুফ এন্ড ব্রাদার্স ও গোল্ডেন ইগোল স্পোর্টিং ক্লাব। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সূর্যমুখী সংগীত একাডেমি ও রহমান স্মৃতি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
লালমনিরহাট জেলা প্রতিনিধি 



















