লালমনিরহাটে প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় নির্ভুল, আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’।
শনিবার বাদ আসর শহরের মিশন মোড় সংলগ্ন ভোকেশনাল রোডের রাবেয়া কমপ্লেক্সে এক ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনের মাধ্যমে ফিতা কেটে সেন্টারটির শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান এবং লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সবুজ সেলিম।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন আধুনিক ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের পাশাপাশি আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহিদ মাসুদ, শেখ মেজবাহ উদ্দিন আহমেদ (অয়ন) এবং উল্ফাত আরা উর্মীসহ পরিচালনা পর্ষদের সদস্য ও সুধীবৃন্দ।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, লালমনিরহাটের রোগীদের উন্নত রোগ নির্ণয়ের জন্য যেন রাজধানী বা দূরদূরান্তে ছুটতে না হয়, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এখন থেকে একই ছাদের নিচে নির্ভুল প্যাথলজি পরীক্ষা, ডিজিটাল রেডিওলজি সুবিধা এবং দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত কনসালটেশন ও চেম্বার সুবিধা পাবেন স্থানীয় রোগীরা।
রোগ নির্ণয়ে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সেন্টারটিতে যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ডিভাইস:
AI অ্যানোমালি স্ক্যান: গর্ভস্থ শিশুর জটিলতা আগাম শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি।
VIDAS® KUBE (ফ্রান্স): দ্রুত ও নিখুঁত রিপোর্টের জন্য ফুল অটোমেটেড ইমিউনোঅ্যাসে অ্যানালাইজার।
Samsung V6 আল্ট্রাসাউন্ড: প্রসূতি মা ও সাধারণ রোগীদের সেবা দিতে বিশ্বমানের আল্ট্রাসোনোগ্রাফি সিস্টেম।
Erba Elite 580: মাত্র ২০ মাইক্রোলিটার রক্তের নমুনায় দ্রুততম সময়ে নির্ভুল ব্লাড টেস্টের ব্যবস্থা।
ডিজিটাল এক্স-রে: জাপানের বিখ্যাত ‘Canon Tube’ চালিত ক্রিস্টাল-ক্লিয়ার ডিজিটাল এক্স-রে প্রযুক্তি।
EasyLyte PLUS: নিখুঁত ও দ্রুত ইলেকট্রোলাইট এবং বায়োকেমিস্ট্রি পরীক্ষার অটোমেটেড সুবিধা।
মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট 



















