ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাউফুলা হাটে সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা হাটে সরকারি ও হাটবাজারের জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকানঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে লাউফুলা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাটবাজারের সরকারি জমির ওপর অবৈধভাবে নির্মিত দোকানঘর ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।

অভিযান চলাকালে আলোকদিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটবাজারের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বা হাটবাজারের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লাউফুলা হাটে সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬