ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

‎হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকা থেকে উদ্ধার করা একটি তক্ষক (গেকো) সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধার-পরবর্তী পর্যবেক্ষণ শেষে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।

‎বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করেন। পরে প্রাণীটিকে বন বিভাগের হেফাজতে রেখে স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যা করা হয়।

‎পরদিন শনিবার (২০ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের আওতাধীন সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষকটি অবমুক্ত করা হয়। অবমুক্তির পর প্রাণীটি দ্রুত বনের ভেতরে চলে যায়।

‎অবমুক্তি কার্যক্রমে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

‎হবিগঞ্জের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, উদ্ধার করা তক্ষকটি পর্যবেক্ষণে সুস্থ পাওয়া যাওয়ায় সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় উদ্ধারকৃত প্রাণীদের উপযুক্ত আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

‎বন বিভাগ জানায়, তক্ষক গেকোনিডি গোত্রের একটি সরীসৃপ প্রজাতি। এটি সাধারণত বনাঞ্চল, গাছের কোটর, ভবনের ছাদ ও বিভিন্ন ফাঁকফোকরে বসবাস করে। কীটপতঙ্গ, ছোট সরীসৃপ ও ক্ষুদ্র প্রাণী এদের প্রধান খাদ্য।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অবৈধ বাণিজ্য, শিকার এবং বিভিন্ন কুসংস্কারের কারণে দেশে তক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রাণীটিকে ঘিরে প্রচলিত ভুল তথ্য ও গুজবও এর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করছেন বন বিভাগের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

আপডেট সময় : ০৬:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬