অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখ লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে সদর কেন্দ্রীক সকল পুলিশ সদস্যদের উপস্থিতিতে “কিট প্যারেড” অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা মহোদয়।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত আরআই (পুলিশ লাইন্স), জনাব মোঃ শামীম মিয়া।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের কিট সামগ্রী এবং কিট বই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। তিনি কিট সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিতকরণ, সরকারি মালামালের সঠিক রক্ষণাবেক্ষণ, পোশাকের গুণগত মান এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে উপস্থিত সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















