ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করায় জনসাধারণ শাস্তির দাবি।

ফেসবুকে কটূক্তি: জনসাধারণের তীব্র ক্ষোভ, মালয়েশিয়া প্রবাসী রুবেলের শাস্তির দাবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম এবং এর পবিত্র বিধান নিয়ে অত্যন্ত অপমানজনক ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জেলার রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে শাহরিয়ার রুবেল (বর্তমানে মালয়েশিয়া প্রবাসী) তার নিজ নামীয় ‘Shahriar Rubel’ ফেসবুক আইডি থেকে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র চরিত্র, ইসলামের পারিবারিক বিধান এবং সার্বিক বিশ্বাসকে লক্ষ্য করে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য পোস্ট করে। মন্তব্যের স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মতে, যেকোনো রাজনৈতিক বা সামাজিক মতভেদের অজুহাতে পবিত্র ইসলাম ধর্ম এবং মহানবী (সা.)-কে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রবাসী হয়ে বিদেশে বসে দেশের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার মতো এই জঘন্য অপরাধের কারণে স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করেছে।

পরিস্থিতি যাতে অপ্রীতিকর দিকে না যায় এবং এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেজন্য স্থানীয় জনগণ আইন হাতে তুলে না নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শাহরিয়ার রুবেল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় প্রবাসী ডিজিটাল নিরাপত্তা আইন বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করায় জনসাধারণ শাস্তির দাবি।

আপডেট সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬