রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে প্রায় ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষ রোপণ কর্মসুচী শুরু করেছে।
আজ শনিবার ৮ আগস্ট গাজীপুর মহানগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী গাজীপুর মেট্রোপলিটন কলেজের দৃষ্টিনন্দন নিজস্ব ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে রোটারি ক্লাব অব গাজীপুরের ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ মো. মনির হোসেন, প্রোগ্রাম চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্টবৃন্দ, বোর্ড মেম্বারগণসহ রোটারি ক্লাবের এবং রোটারেক্ট ক্লাব অব গাজীপুর বনরুপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের বেঁচে থাকা এবং পৃথিবী টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।
রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
-
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৭:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- 25
জনপ্রিয় সংবাদ




















