১৫ আগস্ট শনিবারে নীলফামারী ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, সৈয়দপুর উপজেলার যুব সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সৈয়দ পুর পাইলট উচ্চ বিদ্যালয়ে যুব দলনেতা নাওশাদ আনসারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির, নীলফামারি কার্য্যনির্বাহি সদস্য আব্দুল গফুর সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে যুবক সদস্যদের নানান দিক নির্দেশনা সহ অনুপ্রেরণা মূলক বক্তব্য দেন।
বক্তৃতায় আরও অংশগ্রহণ করেন,নীলফামারি জেলা ইউনিট লেবেল অফিসার ফজলুল করিম,জেলা যুব প্রধান ইসমাইল হোসেন,স্বাস্থ্য বিভাগের প্রধান বোরহান আহমেদ,উপ-প্রশিক্ষন প্রধান সামিয়ুল আলম,স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান আহসান হাবিব সহ অন্যান্যরা।
রেড ক্রিসেন্টের সৈয়দ পুরে সমন্বয় সভা অনুষ্ঠিত
-
মো:শমসের উদ্দিন মিস্টার, জেলা প্রতিনিধি, নীলফামারি - আপডেট সময় : ০৭:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















