আজ বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (FMB) বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান।
র্যালিতে এফএমবি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও গবেষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে “অবৈধ শিকার বন্ধ করি, মাছের অভয়ারণ্য নিশ্চিত করি”, “স্মার্ট প্রযুক্তিতে টেকসই মৎস্য ব্যবস্থাপনা”, এবং “যবিপ্রবির উদ্ভাবন, মৎস্য খাতে উন্নয়ন” সংবলিত বিভিন্ন সচেতনতামূলক পেপারকাটিং, প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে ক্যাম্পাসের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। দেশের মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং স্মার্ট মৎস্য ব্যবস্থাপনায় তরুণ গবেষকদের ভূমিকা জোরদার করার আহ্বান জানান বক্তারা।
যবিপ্রবি প্রতিনিধি :জাহিদ হাসান 



















