ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন অবরোধ ও বিক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।

২৪আগষ্ট সোমবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়ক ও তারাবো, বিশ্বরোড এবং বরাবোসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টায় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের ময়লা আবর্জানর স্তুপ অপসারণের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তারা বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও মিল কারখানার বর্জ্য এবং ময়লা-আবর্জনা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশ্বরোড এলাকায় স্তুপ দেওয়া হচ্ছে।

দীর্ঘ তিন বছর ধরে এখানে অবাধে ময়লা বর্জ্য ফেলা হচ্ছে। তাতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয় তিন শতাধিক পরিবারের বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকা প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬