ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ডাকাতির ৪৪বস্তা চিনি ও একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। গতাকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজের ব্যবহৃত একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, বিগত ২জুলাই রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪বস্তা চিনি ও ডাকাতির কাজের ব্যবহৃত একটি ট্রাকসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ডাকাতির মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রূপগঞ্জে ডাকাতির ৪৪বস্তা চিনি ও একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য আটক

আপডেট সময় : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬