জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৬আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাযেতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এড. গোলজার হোসেনসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম।
পরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মৎস্য খাতে সাফল্য অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
নজরুল ইসলাম লিখন রূপগঞ্জ প্রতিনিধি 



















