ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দেশের রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নেতৃত্ব নির্বাচনের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​বৃহস্পতিবার ২০আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

​ভোটাধিকার প্রয়োগ শেষে এক প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, গণতন্ত্রের প্রতিটি দায়িত্বই একটি আস্থা ও অঙ্গীকারের প্রতিফলন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নেতৃত্ব নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত বোধ করছি।

​তিনি আরও আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি সকলের যৌথ প্রতিশ্রুতি আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী

আপডেট সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬