রায়পুর প্রেসক্লাবের পক্ষ থেকে ১২টি প্রস্তাব রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ
প্রস্তাবনাগুলো…….
১. উপজেলার সকল ভাঙাচোরা সড়কের দ্রুত সংস্কার ও উন্নয়ন।
২. স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৩. মাদক নির্মূলে পাড়া-মহল্লায় পুলিশি টহল ও অভিযান জোরদার করা।
৪. ফুটপাত দখলমুক্ত রাখতে পরিকল্পিত হকার মার্কেট স্থাপন।
৫. কারিগরি শিক্ষার প্রসারে রায়পুরে একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।
৬. রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করণ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা।
৭. মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ।
৮. রায়পুর মৎস্য হ্যাচারির সংস্কার ও আধুনিকায়ন।
৯. প্রস্তাবিত রেললাইন রায়পুরের মধ্য দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করা।
১০. সয়াবিনভিত্তিক শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি।
১১. চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন।
১২. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং রায়পুর সরকারি কলেজে মানসম্মত শিক্ষা ও শিক্ষক সংকট দূর করা।
মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা) 



















