লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৭নং বামনী ইউনিয়ন ৭নং ওয়ার্ড, সাইচা এলাকার আশাদ আলী বেপারী বাড়ির জাহাঙ্গীর আলম (৩৫), পিতা: অজিউল্লাহ ।
৭পিস ইয়াবাসহ জাহাঙ্গীরকে এলাকাবাসী আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক করার পর জাহাঙ্গীর আলমকে ইয়াবাসহ রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
এ বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















