লক্ষ্মীপুরের রায়পুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চিটাগং বেকারিতে অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে কেক তৈরির জন্য সংরক্ষিত ডিম! পরিদর্শন করে কয়েকটি ডিমে পোকা পাওয়া যায়। স্থানীয় জনগণের উপস্থিতিতে নষ্ট ও পোকাযুক্ত ডিমগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এছাড়া তদন্তে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি ডিমের আড়ত থেকে সংগ্রহ করা ভাঙা ডিম ভালো ডিমের সঙ্গে মিশিয়ে কেক তৈরিতে ব্যবহার করছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী।
এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
(লক্ষীপুর প্রতিনিধি : (মোঃ শরিফ 



















