ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে বিশেষ অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মনির হোসেন প্রিন্স (৪০) উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে। রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানা পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনির হোসেন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাটে পাঠানো হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা সংশ্লিষ্ট মামলার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে গ্রেপ্তারকৃত মনির হোসেন প্রিন্স বা তার পরিবারের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামপালে বিশেষ অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬